সিলেট

সিলেট ওসমানী মেডিকেলের ৫তলা ভবন থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ১২:১৯

সিলেট ওসমানী মেডিকেলের ৫তলা ভবন থেকে লাফ দিয়ে রোগীর মৃত্যু

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের পাঁচতলা থেকে লাফ দিয়ে আলমগীর হোসেন (২৮) নামে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার খোয়াজ আলীর ছেলে। তিনি গত ১১ আগস্ট চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

ওসমানী হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীর হাসপাতালের নতুন ভবনের পাঁচতলার ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকালে সিঁড়ির পাশের ফাঁকা অংশ দিয়ে তিনি নিচে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন