সিলেট নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রী ও গৃহকর্মীসহ বাসার বাসিন্দা খুন হয়েছেন।
বুধবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে, স্থানীয়দের বরাত দিয়ে তথ্য জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসার বাসিন্দা হাজী আব্দুস সত্তার মিয়া (৮২), তাঁর স্ত্রী (৭২) ও গৃহপরিচারিকা (২৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহত দুজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির এ তথ্য নিশ্চিত করে বলেন, মিতালী ১১১ নম্বর বাসায় হাজী আব্দুস সত্তার মিয়া, তাঁর স্ত্রী ও বাসার কাজের মেয়কে বাসায় ঢুকে খুন করেছে দুর্বৃত্তরা। আব্দুস সত্তার মিয়া ওই এলাকার প্রবীণ মুরব্বি হিসেবে পরিচিত।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মনঞ্জুরুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতরে ঢুকে দুর্বৃত্তরা বৃদ্ধ-বৃদ্ধাসহ কাজের মেয়েকে খুন করেছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।তবে এই ঘটনায় বিস্তারিত জানা যায়নি। পুলিশ ঘটনাটি অনুসন্ধান করছে।
তিনি বলেন,নিহতদের মরদেহ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সিলেট থেকে আরো পড়ুন