সিলেট

চুয়েটে পুকুরে পানিতে ডুবে মৌলভীবাজারের ২ শিক্ষার্থীর মৃত্যু

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ ১৮:৩৩

চুয়েটে পুকুরে পানিতে ডুবে মৌলভীবাজারের ২ শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বুধবার (১২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিক্ষার্থীর বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলায়।  ।

নিহতরা হলেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী শান্ত দেব এবং কম্পিউটার ও বিজ্ঞান কৌশল বিভাগের শিক্ষার্থী অর্ণব দত্ত। তাঁরা দুজনই বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

শিক্ষক-শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শান্ত ও অর্ণব বন্ধুদের সঙ্গে চুয়েটের কবি কাজী নজরুল ইসলাম হলসংলগ্ন পুকুরে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে তাঁরা তলিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশনস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, ডুবে যাওয়া দুজনের মধ্যে একজনকে ৮-১০ মিনিট পর উদ্ধার করা হয়। অপরজনকে ৪০-৫০ মিনিট পর উদ্ধার করা হয়েছে। প্রথমে তাঁদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিবারকে জানানো হয়েছে। তাদের ইচ্ছা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিলেট থেকে আরো পড়ুন