সিলেট

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ শনাক্ত ৫, হাসপাতালে ভর্তি ১২

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ১৩:১৭

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ শনাক্ত ৫, হাসপাতালে ভর্তি ১২

সিলেট বিভাগে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২ জন চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনের মধ্যে তিনজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, একজন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে এবং একজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শনাক্ত হয়েছেন।

এদিকে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে একজন করে চিকিৎসাধীন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। চলতি বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

জেলাভিত্তিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ২৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, হবিগঞ্জে ৬৬ জন এবং মৌলভীবাজারে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া অন্যান্য জেলা থেকে এসে সিলেটে চিকিৎসা নেওয়া তিনজনের ডেঙ্গুও শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া একমাত্র রোগী সিলেট জেলার। সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নেই।

সিলেট থেকে আরো পড়ুন