সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ২৪ ঘন্টায় ৬৮ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত সোমবার ( ১০ আগস্ট) রাত ১২ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিল: নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানা, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।
ট্রাফিক বিভাগের অভিযান: সর্বমোট ১৭৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৭৬ টি যানবাহন এবং আটক-১০৩ টি যানবাহন।
আইনানুগ ব্যবস্থা - গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।
সিলেট থেকে আরো পড়ুন