প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৬ ১২:২৯ (বুধবার)
সিলেটে অভিযানে ৬৮জন গ্রেফতার, ১৭৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা

সিলেট মেট্রোপলিটন পুলিশ এর অভিযানে ২৪ ঘন্টায় ৬৮ জন গ্রেফতার এবং ট্রাফিক পুলিশের অভিযানে ১৭৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

 

 

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপি কর্তৃক পরিচালিত সোমবার ( ১০ আগস্ট) রাত ১২ থেকে ২৩.৫৯ ঘটিকা) পর্যন্ত  ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৬৮ জন আসামি গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ছিল: নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানা, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজা, মেট্রো অধ্যাদেশ মোতাবেক গ্রেফতারকৃত আসামি।

ট্রাফিক বিভাগের অভিযান: সর্বমোট ১৭৯ টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে; যার মধ্যে মামলা প্রদান-৭৬ টি যানবাহন এবং আটক-১০৩ টি যানবাহন।

আইনানুগ ব্যবস্থা - গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

নিরাপদ সিলেট গড়তে এসএমপির অভিযান অব্যাহত থাকবে।