বাংলাদেশ

যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ ১৯:৫২

যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জাহিদ (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের মাটিয়াগাড়া এলাকার বন থেকে তার মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

নিহত জাহিদ গাজীপুরের কাপাসিয়া সদর ইউনিয়নের দস্যু নারায়ণপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

নিহতের বাবা হাবিবুর রহমান বলেন, বুধবার (২৫ নভেম্বর) জাহিদ রাত ৯টার দিকে বাড়ির পাশে যাত্রী নামিয়ে আবার অটোরিকশা নিয়ে বের হয়। রাত ১০টার দিকে তার মোবাইল থেকে একটি মিসকল আসে। পরে আমি জাহিদের নাম্বারে ফোন করে বন্ধ পাই। এরপর থেকে জাহিদের সন্ধান করতে পারিনি। 

পরদিন বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সম্ভাব্য সকল স্থানে খোঁজাখথুজি করেও তার সন্ধান পায়নি। বেলা ১১টার দিকে কাপাসিয়া থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়রী (জিডি) করতে গেলে জাহিদের সন্ধান পাওয়ার খবর পেয়ে বাড়িতে আসি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে গোসিংগা ইউনিয়নের (মাটিয়াগাড়া) গ্রামের গভীর গজারি বনে গিয়ে ছেলের মাথার সঙ্গে হাত এবং দুই ঠেং বাধা অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখি। দুর্বৃত্তরা আমার ছেলেকে তাকে হত্যা করে তার অটোরিকশা, মোবাইল এবং সাথে থাকা টাকা নিয়ে গেছে।

গোসিংগা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক প্রধান জানান, দুর্বৃত্তরা অটো চুরির উদ্দেশ্য জাহিদকে হাত, পা রশি দিয়ে বেঁধে হত্যা করে। পরে মরদেহ গভীর গজারি বনের ভিতর ফেলে রেখে তার অটোরিকশা ও মোবাইল নিয়ে গেছে।ৎ

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাখাল চন্দ্র দেবনাথ জানান, গভীর গজারি বরে হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল থেকে অটোরিকশা চালক জাহিদুর রহমানের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন