সিলেট

সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২৩:৩৫

সিলেটে পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৪ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ওইদিন সকাল ১০টায় সিলেট নগরের রিকাবীবাজার এলাকার পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিআরসি নিয়োগ, অক্টোবর-২০২৬-এর Physical Endurance Test (শারীরিক সক্ষমতা যাচাই) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ অনিবার্য কারণবশত পরিবর্তন করা হয়েছে।

পরীক্ষার্থীদের ৪ ডিসেম্বর সকাল ৮টার মধ্যে লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন