সিলেট

সিলেটে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২০:১৬

সিলেটে মানব পাচার চক্রের মূল হোতা গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে বিশেষ অভিযান চালিয়ে মানব পাচার মামলার এজাহারভুক্ত আসামি ও মানব পাচার চক্রের মূল হোতা মো. মামুন ওরফে জানু (২৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

গোয়াইনঘাট থানা পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মামুন ওরফে জানু গোয়াইনঘাট উপজেলার দক্ষিণপ্রান্তমায় গ্রামের মো. আমির হোসেনের ছেলে। তার বাড়ি মাতুরতল বাজার ডাকঘর এলাকায়।

পুলিশ সূত্রে জানা যায়, মামুন গোয়াইনঘাট থানায় দায়ের করা মানব পাচার মামলার এজাহারনামীয় আসামি। গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে মামলাটি দায়েরের পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন তথ্য ও বিশেষ অভিযানের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে গ্রেফতারকৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ জানিয়েছে, মানব পাচারের মতো গুরুতর অপরাধ নির্মূল এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন