রোটারি ক্লাব অব সিলেট আয়োজিত সেমিনারে বক্তারা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬ ২১:০৪
ছবি: সংগৃহীত
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রোটারি ক্লাব অব সিলেট আয়োজিত ‘বাংলাদেশে কিশোর অপরাধ: সংকট ও প্রতিকার’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম (বিপিএম), প্রধান বক্তার বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও সাবেক ট্রেজারার অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
রোটারি ক্লাব অব সিলেটের প্রেসিডেন্ট অধ্যাপক ড. হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারি পিডিজি শহীদ আহমেদ চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) সাইফুল ইসলাম।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বাংলাদেশের কিশোর অপরাধের বিভিন্ন দিক, অপরাধপ্রবণতার কারণ এবং প্রতিরোধ ও প্রতিকারের উপায় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় আমি রোটারি ক্লাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে জনকল্যাণমূলক কাজ করেছি। সেই স্মৃতি এখনো মনে রয়েছে।
কিশোর অপরাধের মতো গুরুত্বপূর্ণ সামাজিক সংকট নিয়ে সময়োপযোগী সেমিনার আয়োজন করায় রোটারি ক্লাব অব সিলেটের সদস্যদের ধন্যবাদ জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, শিশু-কিশোরদের অপরাধ ও কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। এ সমস্যা সমাধানে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সবার সহযোগিতা প্রয়োজন।
সেমিনারে উপস্থিত অতিথিরাও কিশোরদের অপরাধপ্রবণতা, এর সামাজিক কারণ এবং প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান রাহুল সরকার অতিথিদের মঞ্চে আসন গ্রহণের আমন্ত্রণ জানান।
স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাবেক প্রেসিডেন্ট (পিপি) অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব প্রেসিডেন্ট অধ্যাপক ড. হোসাইন আহমদ। ধন্যবাদ জ্ঞাপন করেন পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানের ইভেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন পিপি রোটারিয়ান ভানুজয় দাশ।এতে নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন রোটারি ক্লাবের নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে রোটারিয়ান অধ্যাপক সাগর বিশ্বাসের সহযোগিতায় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন ক্লাবের পিপি অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট তাজ রিহান জামান। পিডিজি ও প্রধান বক্তা তাঁদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেটের পক্ষ থেকে সম্মানিত অতিথিদের উপহারসামগ্রী প্রদান করা হয়। পরে ক্লাব প্রেসিডেন্টের আমন্ত্রণে অতিথিরা নৈশভোজে অংশ নেন।
সিলেট থেকে আরো পড়ুন