বাংলাদেশ

সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ ১৮:০১

সেনাবাহিনী-পিসিজেএসএস গোলাগুলি

ছবি সংগৃহীত :

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালং ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএসএস) সশস্ত্র সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলি চলে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পিসিজেএসএস এর দায়িত্বশীল একটি সূত্র জানায় তাদের সাথে কারো গোলাগুলির ঘটনা ঘটেনি।

খোঁজ নিয়ে জানা গেছে, মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় পিসিজেএসএসের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনীর টহল দলকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জবাবে সেনাবাহিনীও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে।
এদিকে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির দায়িত্বশীল একটি সূত্র জানায় সাজেক এলাকায় কোথাও কোনো গোলাগুলির খবর আমরা পাইনি।

আমাদের কোনো দল মাচালং এলাকায় নেই। তথ্যটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েকদিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির আওয়াজ শুনতে পাই। তবে শনিবার সকাল ৯টা থেকে ওই এলাকায় থেমে থেমে কয়েকবার গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ থেকে আরো পড়ুন