বাংলাদেশ

পিস্তল-গুলিসহ আটক ১

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ১৬:২৮

পিস্তল-গুলিসহ আটক ১

ছবি সংগৃহীত :

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাগর দেবনাথ (৬১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শ্মশানটিলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক সাগর একই উপজেলার শ্মশানটিলা এলাকার জদু দেবনাথের ছেলে। তিনি রামগড় বাজারে ক্ষুদ্র কসমেটিকস ব্যবসা করেন।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও পুলিশ শ্মশানটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সাগর দেবনাথের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ তাকে রামগড় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। অস্ত্রটি কী উদ্দেশে সংরক্ষণ করা হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন