মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে একটি বিশাল অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার কাকিয়াবাজার জামে মসজিদের পাশে ঢাকা-সিলেট মহাসড়কের ধারে বেশ কয়েকদিন ধরে কিছু গাছের খণ্ডাংশ রাখা ছিল।
বুধবার গাছগুলো বিক্রির উদ্দেশ্যে সরানোর সময় এলাকাবাসী গাছের নিচে অজগরটি দেখতে পান। পরে বিষয়টি শ্রীমঙ্গল বন বিভাগ ও বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে তারা যৌথ অভিযানে সাপটিকে উদ্ধার করে।
উদ্ধারের সময় সাপটির শরীরের ওপর গাড়ির চাকার দাগ দেখতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের চাকায় সাপটি আঘাতপ্রাপ্ত হয়েছে। উদ্ধার শেষে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ের হস্তান্তর করা হয়।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, অজগর সাপটিকে অবমুক্ত করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন