সিলেট

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১০:৪৫

সিলেট সীমান্তে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিল বিজিবি

সিলেটের বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তর থেকে অস্ত্রসহ অনুপ্রবেশকারী আটক ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৭টার দিকে পতাকা বৈঠকের পর তাকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাত ৭টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের ১২৬৩ মেইন পিলারের ১-এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন বিজিবি ও বিএসএফ এর অধিনায়করা। পরে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়।
অবশ্য পর্যটকদের সঙ্গে বিএসএফ এর কথা-কাটাকাটির বিষয়টি সম্পর্কে জানেন না বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন। 

এর আগে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রসহ বিএসএফ এর দুই সদস্য বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন।

সে সময় টহলরত বিজিবি সদস্যরা ধাওয়া করে বিএসএফ এর এক সদস্যকে অস্ত্রসহ আটক করে। অপর সদস্য অস্ত্র ফেলে পালিয়ে যায়। ফলে দুটি অস্ত্র ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়। পতাকা বৈঠকের পর সেগুলোও ফেরত দেওয়া হয়। 
স্থানীয় সূত্র জানায়, ঘটনার আগে বিছনাকান্দি পর্যটন এলাকায় কয়েকজন পর্যটকের সঙ্গে ওই বিএসএফ সদস্যের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পর্যটকদের মারধর করতে তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিজিবির বিছনাকান্দি ক্যাম্পের সদস্যরা ধাওয়া কেরে বিএসএফ সদস্যকে আটক করে তাদের হেফাজতে নেয়।

সিলেট থেকে আরো পড়ুন