হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে এক যুবক গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙা শাখার নিরাপত্তাপ্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে ভবনের ওপরের অংশে থাকা একটি ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর ওই যুবক ঘটনাস্থল ত্যাগ করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে। তবে ফুটেজে ওই যুবকের মুখ কালো মাস্ক দিয়ে ঢাকা থাকায় এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ওসি আরও জানান, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে আরো পড়ুন