সিলেট

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬ ১১:২৭

সুনামগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও জরিমানা

সুনামগঞ্জের দিরাই বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকারের নেতৃত্বে পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত ও যানজট নিরসনে এ অভিযান পরিচালিত হয়। 

এ সময় বাজারের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে বসানো দোকানপাট, ত্রিপাল, বাঁশের কাঠামো, বিলবোর্ডসহ অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। সরকারি জায়গা ও ফুটপাত দখল করে স্থাপনা নির্মাণের দায়ে বাউসী স্টোর নামের একটি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, আনসার সদস্য এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বাজারের যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতেই এ উদ্যোগ। জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন