সিলেট

সিলেটে আ.লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ ৪ নেতা গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ১৮:০৯

সিলেটে আ.লীগ, যুবলীগ ও শ্রমিক লীগসহ ৪ নেতা গ্রেফতার

সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাতভর গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন— দিলীপ শর্মা (৩২), ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক; মুজিবুর রহমান সিকদার (৫০), ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য; মো. গিয়াস উদ্দিন (৫৫), ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মো. ফয়েজ আহমদ (৪৩), সিলেট মহানগর শ্রমিক লীগের সহসভাপতি।

পুলিশ জানায়, গত ১১ নভেম্বর তারিখে গোয়াইনঘাট থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর ৬(২), ৭(৩), ৮, ৯(৩), ১০, ১১, ১২, ১৩ ও ১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

গ্রেফতার চারজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন