হবিগঞ্জের চুনারুঘাটের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের পাইকপাড়া ইউনিয়ন শাখার সভাপতি রমজান মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর)দিবাগত রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেফতারকরে।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে চুনারুঘাট থানায় নিয়ে আসা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রমজান মেম্বারকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে হাজির করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন