সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৬ লাখ ৬১ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও পাচারকালে শিং মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৩ নভেম্বর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, তামাবিল, প্রতাপপুর ও সংগ্রাম বিওপি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস, গরু, কম্বল, টমেটো, বিস্কুট, জিরা, কিসমিস, ফুচকা, চিনি, চকলেট, জুস, আলু, সনপাপড়ি ও মুরগির বাচ্চা জব্দ করা হয়। এ ছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ আটক করতে সক্ষম হয় বিজিবি।
জব্দকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৬১ হাজার ৭৩ টাকা।
এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন