সিলেট

সিলেটে সাড়ে ১৩ লাখ  টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:২৭

সিলেটে সাড়ে ১৩ লাখ  টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ যুবক

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মিনি কাভার্ড ভ্যানসহ দুইজনকে আটক করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) সকাল আনুমানিক ৮টা ২৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন তেলীবাজার পয়েন্ট সংলগ্ন মা রেস্টুরেন্টের সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন এসআই (নিঃ) অমিত সাহা ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যরা।

এ সময় ঢাকা মেট্রো-ন-২২-১২৩০ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ বিস্কুট ও খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে Dark Fantasy Choco Fills Biscuits, Royal Bourbon Chocolatey Indulgence, Oreo Sandwich Biscuit এবং Soan Papdi। এসব পণ্য মোট ৩২২ কার্টনে ছিল, যার আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন, সিলেটের জালালাবাদ থানার ইনাতাবাদ, মাথার বাড়ি এলাকার ইমন আহমদ (২৬) এবং পাবনা জেলার চাটমোহর থানার জক্তলা নতুনপাড়া এলাকার মো. মুন্নাফ হোসেন (২৪)।

পুলিশ জানায়, এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে। আটককৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের এ ধরনের অভিযান অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সিলেট থেকে আরো পড়ুন