সিলেট

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ ১৮:০১

বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

প্রতিকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার বর্ণি ইউনিয়নের নোওয়াগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের বাসিন্দা মাওলানা আবু সাঈদের ছোট ছেলে। আবু সাঈদ বর্ণি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি ও বর্ণি জামেয়া মাদ্রাসার অধ্যক্ষ।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিন ছেলের মধ্যে ওবায়দুল্লাহ ছিল সবার ছোট। তার বড় দুই ভাই আব্দুর রহমান আল রাকিব (৯) ও আব্দুর রহমান আল নওসাদ (৮)।

মঙ্গলবার বাদ আসর বর্ণি পরতারচক কবরস্থানসংলগ্ন মাঠে শিশুটির জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট থেকে আরো পড়ুন