ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আর তার সেই ঘোষণার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করেছে ব্যাপক সাড়া।
ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওটি প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই লাইক, মন্তব্য ও শেয়ারের হিসাবে ছাড়িয়ে গেছে লিওনেল মেসির বিদায়বার্তাকে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন রোনালদো।
তার প্রকাশিত ভিডিওটি ২৪ ঘণ্টারও কম সময়ে ৪৫ কোটি ৫০ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে লাইক পড়েছে ৩ কোটি ২০ লাখ, মন্তব্য ৩২ লাখ এবং শেয়ার হয়েছে ৬২ লাখ বার।
অন্যদিকে, চলতি বছরের শুরুতে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন মেসি। তার সেই পোস্টটি এখন পর্যন্ত ৪৬ কোটি বারের বেশি দেখা হয়েছে।
তবে এতে লাইক পড়েছে ২ কোটি, মন্তব্য ৮ লাখ ৯২ হাজার এবং শেয়ার হয়েছে ২৬ লাখ বার।
অর্থাৎ, মোট ভিউয়ের হিসাবে এখনো এগিয়ে মেসির পোস্ট। তবে লাইক, মন্তব্য ও শেয়ারের হিসাবে রোনালদোর ভিডিও অনেকটা এগিয়ে। সময়ের সঙ্গে ভিউয়ের হিসাবেও মেসিকে ছাড়িয়ে যেতে পারে রোনালদোর ভিডিও।
একই বছরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন সময়ের দুই মহাতারকা। এর মধ্য দিয়ে বিশ্ব ফুটবলের এক স্মরণীয় অধ্যায়েরও সমাপ্তি ঘটেছে।
পর্তুগালের হয়ে ২৩ বছরের ক্যারিয়ারে ২৩৪ ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ১৪৬টি, সঙ্গে রয়েছে ৩৭টি অ্যাসিস্ট। অন্যদিকে, আর্জেন্টিনার জার্সিতে ২০৮ ম্যাচে ১২৬ গোলের পাশাপাশি ৬৭টি অ্যাসিস্ট করেছেন মেসি।
রোনালদোর নেতৃত্বে ২০১৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং দুটি উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। অন্যদিকে, মেসির নেতৃত্বে ২০২২ বিশ্বকাপসহ দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব পর্যায়ে খেলা চালিয়ে যাবেন দুজনই। তবে জাতীয় দলের জার্সিতে তাদের বিদায় ফুটবল ইতিহাসের একটি বর্ণিল অধ্যায়ের সমাপ্তি হয়ে থাকবে।
খেলাধুলা থেকে আরো পড়ুন