সিলেট

রোববার সিলেটে যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১২:০১

রোববার সিলেটে যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

সিলেটের জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকায় সড়ক উন্নয়নকাজের জন্য রোববার (১ নভেম্বর) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী শাহেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামপাড়া থেকে জাফলং পর্যন্ত সড়ক উন্নয়নকাজ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে ১১ কেভি জাফলং ফিডারের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই উন্নয়নকাজ শেষ হলে বিকেল ৪টার আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

এদিকে, সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন