সিলেট

সিলেটে ৮৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ যুবক

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬ ১৫:১৯

সিলেটে ৮৬ লাখ টাকার ভারতীয় পণ্যসহ আটক ২ যুবক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্ন ধরনের ওষুধসামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ৮৬ লাখ টাকা।

পৃথক দুই অভিযানে দুইজনকে আটক করেছে পুলিশ। তবে ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় অভিযানের সময় একজন পালিয়ে যান।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আড়াই লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য উদ্ধার করা হয়। এ সময় এক ব্যক্তি পালিয়ে যান।

অন্যদিকে, শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনীর নেতৃত্বে পুলিশের একটি দল পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বটতল গ্রামে মৃত লাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। অভিযানে এসআই জগৎজ্যোতি ও পিএসআই অলিউল্লাহসহ পুলিশের একটি দল অংশ নেয়। এ সময় ওই বাড়ির বারান্দায় রাখা ‘মেড ইন 

এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার পারুয়া কালা সাদেক গ্রামের ময়না মিয়ার ছেলে মাহমুদুল হাসান রাব্বি (২২) এবং বটতল গ্রামের মৃত লাল মিয়ার ছেলে সারোয়ার জাহান (৩০)।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি বলেন, কোম্পানীগঞ্জ থানা এলাকায় পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও ওষুধসামগ্রী জব্দ এবং দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতায়নে নিয়মিত মামলা রুজু হচ্ছে।

সিলেট থেকে আরো পড়ুন