বাংলাদেশ

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

নতুন সিলেট ডেস্ক :

নতুন সিলেট ডেস্ক :

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬ ১৬:৫০

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি সংগৃহীত :

মাগুরার শালিখা উপজেলায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই মাসুদ গাজী (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।


নিহত মাসুদ গাজী কুয়েতপ্রবাসী ছিলেন। অভিযুক্ত বড় ভাই সিদ্দিক গাজীর (৫০) সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল তার। তারা ওই গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক জমি ভাগাভাগি নিয়ে মোসলেম গাজীর চার ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সকালে সিদ্দিক ও মাসুদের মধ্যে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনার মধ্যে সিদ্দিকের লাঠির আঘাতে মাসুদ গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ থেকে আরো পড়ুন