ছবি সংগৃহীত :
মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ী এলাকায় মঙ্গলবার(২৭ অক্টোবর) দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজানুর রহমান নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত আব্দুলাহ বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে।
মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, সকালে রামনগর এলাকা থেকে মোটরসাইকেলে এক আরোহী মাগুরা আসছিলেন, অন্যদিকে মাগুরা থেকে আরেক মোটরসাইকেল আরোহী রামনগর বাজারের দিকে যাচ্ছিলেন।
পথে বেলনগর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলের আরোহী আব্দুল্লাহ ও মিজানুর গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে চিকিৎসক জানান যে আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। অপরজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় মাগুরা সদর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ থেকে আরো পড়ুন