বাংলাদেশ

পিকআপভ্যানের চাপায় বাবা-মেয়ে নিহত

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬ ১২:১০

পিকআপভ্যানের চাপায় বাবা-মেয়ে নিহত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপভ্যানের চাপায় বাবা ও মেয়ে নিহত হয়েছেন। রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তার মেয়ে সামিরা আক্তার (৬)। 

মুকসুদপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপভ্যান বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জানান তারা মারা গেছেন। 

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন