ছবি সংগৃহীত :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শরিফা খাতুন নামের এক নারীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১২-এর মেহেরপুর ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সোয়া ১২টায় উপজেলার জয়রামপুর গাতিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
শরিফা খাতুন (৩৫) দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামের হারুনুর রশিদের স্ত্রী।
এসআরবি-১২-এর সিপিসি-৩, মেহেরপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার হান্নান হাওলাদারের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১২-এর অধিনায়কের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত মাদকবিরোধী অভিযানে শরিফা খাতুনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(গ) উপধারায় গাংনী থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ থেকে আরো পড়ুন