অর্থনীতি

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১২:১২

সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন

ছবি: সংগৃহীত

সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার (১৯ অক্টোবর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। 

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৪৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৩ ও ২০৯৪ পয়েন্টে রয়েছে।

এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৫৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
সোমবার এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪২টির, কমেছে ৩৮টির এবং অপরির্বতিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার।

সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো-সার্প ইন্ডাস্ট্রি, মতিন স্পিনিং, ফার কেমিক্যাল, এশিয়াটিক ল্যাব, আইসিবি এমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ড্যাফোডিল কম্পিউটার্স, ব্র্যাক ব্যাংক, ইভেন্সি টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড।

এর আগে আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১৯ পয়েন্ট।

সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করে।

অপরদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ৭ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৪৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এসময়ের ১৪টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৪টি এবং অপরিবর্তিত রয়েছে ১টি কোম্পানি শেয়ারের দর।

অর্থনীতি থেকে আরো পড়ুন