সিলেট

জুড়ীতে উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ২০:০৪

জুড়ীতে উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

মৌলভীবাজারের জুড়ীতে সন্ত্রাসবিরোধী মামলায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে জুড়ী শহরের কলেজ রোড এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কিশোর রায় চৌধুরী মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জুড়ী উপজেলা শাখার তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী মামলায় কিশোর রায় চৌধুরী মনিকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

এদিকে, একই দিন সকালে জুড়ীতে নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ভাষ্য অনুযায়ী, জুড়ী কলেজ ছাত্রলীগের নেতা হাবিবুর রহমান জয়ের নেতৃত্বে ৭ থেকে ৮ জন মুখোশধারী ব্যক্তি কিশোর রায় চৌধুরী মনির বাড়ির সামনের সড়কে মিছিল করেন।

স্থানীয়দের দাবি, মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ব্যানার ছিল। অল্প সময়ের মধ্যে মিছিলটি শেষ করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

তবে মিছিলের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিলেট থেকে আরো পড়ুন