সিলেট

সিলেটে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬ ১১:৫৮

সিলেটে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

সিলেটে রাস্তা পার হওয়ার চেষ্টা করার সময় প্রায় ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাপটি উদ্ধার শেষে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর সিলেটের যুব উন্নয়ন কেন্দ্রের পাশের ঝোপঝাড়ে অজগরটি দেখতে পান স্থানীয়রা। এ সময় সাপটি রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহল সৃষ্টি হয়।

খবর পেয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণবিষয়ক সংগঠন ‘প্রাধিকারের’ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অজগরটিকে নিরাপদে উদ্ধার করে।

প্রাধিকারের সদস্য বাদশা ফাহাদ জানান, উদ্ধার করা অজগরটি প্রায় ১২ ফুট লম্বা এবং সম্পূর্ণ সুস্থ। পরে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে সাপটিকে টিলাগড় ইকোপার্কের গভীর বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অজগর বা অন্য কোনো বন্যপ্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে সেগুলোকে বিরক্ত করা বা নিজে ধরার চেষ্টা না করে বন বিভাগ কিংবা প্রাধিকারের সঙ্গে যোগাযোগ করা উচিত।

বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেট থেকে আরো পড়ুন