সিলেট

হবিগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৮

হবিগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে সাজিদ মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুল্লা ইউনিয়নের মাহমুদপুর এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়।

অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে বানেশ্বর গ্রামের মৃত রাশিদ আলীর ছেলে সাজিদ মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানের এ তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় বলেন, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সিলেট থেকে আরো পড়ুন