চাকুরী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জব সার্কুলার, সপ্তাহে ২দিন ছুটি

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৯

ইউএস-বাংলা এয়ারলাইন্সে জব সার্কুলার, সপ্তাহে ২দিন ছুটি

ছবি: সংগৃহীত

ইউএস-বাংলা এয়ারলাইন্স নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি খাতের শীর্ষ বিমান সংস্থাটি এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং) পদে লোকবল নিয়োগের  লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে।

সোমবার ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম
ইউএস-বাংলা এয়ারলাইন্স
চাকরির ধরন
বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ
২৮ সেপ্টেম্বর ২০২৬
পদ সংখ্যা
১টি
লোকবল নিয়োগ
১ জন

আবেদন করার মাধ্যম
অনলাইন
আবেদন শুরুর তারিখ
২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ
১৫ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট
https://usbair.com/
আবেদন করার লিংক
অফিশিয়াল নোটিশের নিচে
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেনু প্ল্যানিং)
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সাইন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি 
অন্যান্য যোগ্যতা: বিমান সংস্থা, হোটেলে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: ৩৫,০০০ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, সপ্তাহে ২দিন ছুটি, দুপুরের খাবার সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী জীবন বিমা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬

চাকুরী থেকে আরো পড়ুন