বাংলাদেশ

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

নতুন সিলেট ডেস্ক:

নতুন সিলেট ডেস্ক:

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩২

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। হয়রানি কমানো এবং প্রবাসীদের সেবার মান বাড়াতে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে এই বিশেষ সেল গঠন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি ইমেইলের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

অফিস আদেশে বলা হয়েছে, প্রবাসীরা minister@probashi.gov.bd এবং minister.expat@gmail.com ঠিকানায় নিজেদের অভিযোগ পাঠাতে পারবেন। এই সেলে পাওয়া প্রতিটি অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কার্যক্রম স্বচ্ছ ও গতিশীল রাখতে সেলে আসা আবেদন এবং অভিযোগগুলো দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী এবং সচিবের কাছে উপস্থাপন করা হবে। ফলে নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রবাসীদের যেকোনো সংকটে দ্রুত সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হবে।

বাংলাদেশ থেকে আরো পড়ুন