আন্তর্জাতিক

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জরুরি অবস্থা জারি 

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৫

ঘূর্ণিঝড়ের তাণ্ডবে জরুরি অবস্থা জারি 

ছবি সংগৃহীত :

উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকা। ঝড়ের প্রভাবে শুরু হওয়া প্রবল বর্ষণ, তীব্র ঝোড়ো হাওয়া ও আকস্মিক বন্যায় বিপর্যয়ের মুখে পড়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া অঙ্গরাজ্য। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

 

মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি সাগর থেকে উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে মাইন পর্যন্ত পূর্ব উপকূলের প্রায় ১৪টি অঙ্গরাজ্যজুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে উল্লিখিত চার অঙ্গরাজ্য।

ঝড় আঘাত হানার পর থেকে বিদ্যুৎহীন হয়ে পড়েছে এসব অঞ্চলের ১ লাখ ১৯ হাজারেরও বেশি ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। চার অঙ্গরাজ্যের প্রতিটিতেই অন্তত ২৫ হাজার করে পরিবার বর্তমানে বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় মানবিক সংকটে দিন কাটাচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে যোগাযোগ ব্যবস্থার ওপর। ঝড় ও খারাপ দৃশমানতার কারণে পূর্ব উপকূলের ১৪টি অঙ্গরাজ্যে ইতোমধ্যে ১ হাজার ১৯৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া নির্দিষ্ট সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে আরও প্রায় ২ হাজার ৪০০টি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা ন্যাশনাল ওয়েদার সার্ভিস সতর্ক বার্তা জারি করে জানিয়েছে, আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর)পর্যন্ত এই নর’ইস্টারের প্রভাব বজায় থাকবে। এ সময়ে উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাস, সমুদ্রে বিপজ্জনক রিটার্ন স্রোত, তীব্র দমকা হাওয়া এবং টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আন্তর্জাতিক থেকে আরো পড়ুন