সিলেট

হবিগঞ্জে শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণে ২ জনকে কারাদন্ড

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪২

হবিগঞ্জে শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণে ২ জনকে কারাদন্ড

ছবি সংগৃহীত :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুই আসামিকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও কারাভোগের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর গ্রামের এলাই মিয়ার ছেলে রাজিব মিয়া (১৭) এবং একই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ জামাল (১৮)।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। ২০২৫ সালের ১৭ আগস্ট বিকেলে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শেখ জামাল তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে রাজিব মিয়াসহ দুজন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পর পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন ভুক্তভোগীর মা স্বপ্না বেগম বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে চলতি বছরের ৩০ মার্চ নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় রাষ্ট্রপক্ষ ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

সিলেট থেকে আরো পড়ুন