হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আরিফুল ইসলাম হৃদয়কে সন্ত্রাসবিরোধী আইনে করা এক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আমুরোড বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চুনারুঘাট থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের একটি বিশেষ টিম আমুরোড বাজারে অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
এ তথ্য সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘আরিফুল ইসলাম হৃদয়কে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে সোপর্দ করা হবে।’
সিলেট থেকে আরো পড়ুন