খেলাধুলা

ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৫

ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় বাংলাদেশের

কিছুদিন আগেই এশিয়া কাপে সেমিফাইনালে ভারতের কাছে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ নারী দল। তবে জ্যোতিরা সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছিল এশিয়ান কাপের সেমিতে। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ভারতের বিপক্ষে আরও একবার লজ্জার হার সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। সেই সঙ্গে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত হয়েছে ভারতের।

রোববার (২০ সেপ্টেম্বর) আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ১৯৫ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ভারত। জবাব দিতে নেমে মাত্র ৮১ রানেই গুটিয়ে যায় জ্যোতি-শারমিনরা। এতে ১১৪ রানের বড় জয়ে এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করে ভারত।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন ওপেনার দিলারা আক্তার। এ ছাড়া শারমিন আক্তার ১০ রান ও ১২ রান করেছেন সুলতানা খাতুন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিলেন ভারতের দুই ওপেনার। স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মার উদ্বোধনী জুটিই দলকে এনে দেয় ৭২ রান। জুটি ভাঙেন নাহিদা আক্তার।

যদিও ততক্ষণে পাওয়ারপ্লে কাজে লাগিয়ে ৭২ রান জড়ো করে ফেলেছে ভারত। শুরুর এই ছন্দ ধরে রেখে দ্রুত গতিতে রান তুলতে থাকে ভারত। বিশেষ করে আরেক ওপেনার শেফালি এক প্রান্ত আগলে রাখলে ভারতকে দুশ্চিন্তায়ই পড়তে হয়নি।

১৯ বলে ৩৭ রান করে স্মৃতি বিদায় নিলে গুনালান কমলিনিকেও শিকার করে বাংলাদেশ। ১০ বলে ৩ রান করে তিনি শিকার হন সানজিদা আক্তার মেঘলার। এরপর হারমানপ্রীত কৌরকে নিয়ে আবারও বাঘিনীদের ওপর চেপে বসেন শেফালি। হারম্রানপ্রীত অল্পের জন্য অর্ধশতক হাতছাড়া করেন।

৩৩ বলে ৪০ রান করার পথে হাঁকান ছয়টি চার। তাকে শিকার করেন রাবেয়া খান। ইনিংসের শেষদিকে রিচা ঘোষকে সাজঘরে ফেরান মারুফা আক্তার। শেফালি অবশ্য সেঞ্চিরু পূর্ণ করেন, যা এশিয়ান গেমসের নারী ক্রিকেট ইভেন্টে প্রথম সেঞ্চুরি।

তার সেঞ্চুরির সাথে সাথেই পূর্ণ হয় ভারতের ইনিংস। ৪৯ বলে ১০০ রান করে অপরাজিত থাকেন তিনটি চার ও নয়টি ছক্কা হাঁকানো এই ব্যাটার। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ দাঁড়ায় ১৯৫ রান।

খেলাধুলা থেকে আরো পড়ুন