ছবি: সংগৃহীত
এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর।
কোনো ম্যাচ না খেলেই সেমিফাইনালে পা রেখেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনাল বৃষ্টিতে ভেসে যাওয়ায় চীনের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় শেষ চারের টিকিট হাতে পেয়েছে তারা।
অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কেটেছে ভারত।
পরিসংখ্যানে বেশ এগিয়ে ভারত। দুই দলের টি-টোয়েন্টি লড়াইয়ে ভারতের দাপট দীর্ঘদিনের। বাংলাদেশের বিপক্ষে ২৫ ম্যাচের ২২টিতেই জিতেছে ভারত। সর্বশেষ ২০২৩ সালে জিতেছিল বাংলাদেশ।
আজকের সেমিফাইনাল বাংলাদেশের জন্য এক অর্থে প্রতিশোধের মিশন। এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ৪০ রানে হেরে বিদায় নেন জ্যোতিরা। ভারতের করা ১৪৯ রানের জবাবে ১০৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের বিপক্ষে আরও একটি ম্যাচের আগে অনুমিতভাবেই আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার বিষয়টি।
ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ভারতী ফুলমালি, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), গুনালান কামালিনি, দীপ্তি শর্মা, শ্রেয়াঙ্কা পাতিল, শ্রী চরানি, নন্দনী শর্মা, ক্রান্তি গৌড়
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), স্বর্না আক্তার, শারমিন আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া খান, নাহিদা আক্তার, মারুফা আক্তার, সুলতানা খাতুন
খেলাধুলা থেকে আরো পড়ুন