সিলেট

সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে  আটক ৩

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১০:২৬

সিলেটে ছাত্রলীগের মিছিল প্রস্তুতিকালে  আটক ৩

সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। 

 

 

শুক্রবার(১৮ সেপ্টেম্বর)  রাত পৌনে ১০টার দিকে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টুকের বাজার এলাকার সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখাট এলাকার নাহিদ হাসান (২১) ও পৈতপাড়া (শিববাড়ী) এলাকার হৃদয় পাল (২০)।


পুলিশ জানায়, শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন তেরমাইল এলাকায় ছাত্রলীগের একটি মশাল মিছিলের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে ওসমানীনগর থানার পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে শুক্রবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিলেট থেকে আরো পড়ুন