সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৬৩০ পিস ইয়াবাসহ হোসনা আরা বেগম (২৬) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই সঞ্জয় দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৬০০ পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়। তিনি একই ইউনিয়নের কিরনপাড়া গ্রামের আয়াজ আলীর স্ত্রী।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তরিকুল ইসলাম তালুকদার এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন