সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩২ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে সোনারহাট, সংগ্রাম, বাংলাবাজার, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপির সদস্যরা এসব মালামাল জব্দ করেন।
অভিযানে জিরা, ফুচকা, গরু, চকলেট, শনপাপড়ি, সাবান, বিস্কুট ও চিনি জব্দ করা হয়। একই সঙ্গে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন ও একটি নৌকাও আটক করা হয়েছে। জব্দকৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৩২ লাখ ৭৭ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
জব্দকৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।
সিলেট থেকে আরো পড়ুন