দীপাঞ্জন ঘোষ
সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দীপাঞ্জন ঘোষ নামর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিন নগরের চৌকিদিখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে যান দীপাঞ্জন। সাঁতার কাটতে গিয়ে ডুবে গেলে সহপাঠীরা তাকে উদ্ধার করে নগরের দরগা গেইট এলাকার নূরজাহান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নূরজাহান হাসপাতালের পরিচালক ডা. নাসিম আহমদ বলেন, নিহত শিক্ষার্থীকে মৃত অবস্থাতেই আমাদের হাসপাতালে আনা হয়েছে।
সিলেট থেকে আরো পড়ুন