সিলেট

সিলেটে ৮ মামলার চিহ্নিত আসামি গ্রেফতার

নতুন সিলেট প্রতিবেদক:

নতুন সিলেট প্রতিবেদক:

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৩

সিলেটে ৮ মামলার চিহ্নিত আসামি গ্রেফতার

সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে ৮টি মামলার চিহ্নিত আসামি মো. সাইফুল ইসলাম (৪১) গ্রেফতার হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ জেল রোড পয়েন্ট এলাকায় ছিনতাই প্রতিরোধ ও অপরাধ দমনে অভিযান পরিচালনা করে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির একটি দল। অভিযানে ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।

অভিযানকালে মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা সদর থানার কৃষ্ণপুর গ্রামের মৃত বেগম সাহেব ওরফে বল্লু বেগের ছেলে। তার মায়ের নাম যমুনা বেগম। বর্তমানে তিনি সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম ইউনিয়নের তেলিপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর সিডিএমএস পর্যালোচনা করে সাইফুল ইসলামের বিরুদ্ধে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিভিন্ন থানা এবং নেত্রকোনায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড পাওয়া গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে বর্তমানে মোট ৮টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে ২টি দ্রুত বিচার আইনের মামলা, ৩টি ডাকাতির প্রস্তুতির মামলা, ২টি চুরির মামলা এবং নেত্রকোনা সদর থানায় ১টি মামলা রয়েছে।

এ তথ্যটি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন