খেলাধুলা

জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

স্পোর্টস ডেস্ক:

স্পোর্টস ডেস্ক:

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪৬

জাতীয় দল থেকে অবসরের পর মেসির অ্যাসিস্ট, নাটকীয় ড্র মায়ামির

ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমেই অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। তবে আর্জেন্টাইন তারকার অ্যাসিস্টে শুরু হলেও শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

উত্তাপ ছড়ানো ম্যাচটি মায়ামির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
ম্যাচটি অবশ্য নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি।

বজ্রঝড়ের কারণে দেড় ঘণ্টারও বেশি সময় খেলা পিছিয়ে যায়।
বিলম্বের পর শুরু হওয়া ম্যাচে ৩২ মিনিটে মেসির কর্নার থেকে গোল করে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

তবে তিন মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। গোল করেন মিগেল আলমিরন।
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আবারও এগিয়ে যায় মায়ামি। উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ দারুণ এক গোল করে স্বাগতিকদের ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধে নাটক আরও বাড়ে। আটলান্টা ইউনাইটেড দুটি বিতর্কিত পেনাল্টি পায়। প্রথমটি থেকে গোল করতে পারেননি আলমিরন। তার নেওয়া শট ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার। তবে দ্বিতীয় পেনাল্টিতে আর ভুল করেননি ব্রিল এমবোলো। তার গোলে ২-২ সমতায় ফেরে আটলান্টা।

শেষ দিকে ম্যাচ জেতার সুযোগ পেয়েছিলেন মেসিও। দুটি পরিষ্কার সুযোগ পেলেও গোল করতে পারেননি আর্জেন্টাইন তারকা। এরপর মেসির নেওয়া কর্নার থেকে নিজেদের গোলরক্ষক লুকাস হোয়োস প্রায় আত্মঘাতী গোল করে বসেছিলেন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় উত্তপ্ত ম্যাচটি ২-২ সমতায় শেষ হয়।

এই ড্রয়ে ২৮ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট দাঁড়িয়েছে ৪৩। ইস্টার্ন কনফারেন্সের পাশাপাশি পুরো এমএলএসের নিয়মিত মৌসুমের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ১০ পয়েন্ট পিছিয়ে। অন্যদিকে ২২ পয়েন্ট নিয়ে আটলান্টা ইউনাইটেড ইস্টার্ন কনফারেন্সে কেবল সিএফ মন্ট্রিয়ালের ওপরে রয়েছে।

খেলাধুলা থেকে আরো পড়ুন