রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. মাসুদ মিয়া।
এর আগে গত ২ সেপ্টেম্বর তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির।
আইন আদালত থেকে আরো পড়ুন