ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান থানায় দায়ের করা প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকার মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে একই আদালতে সাজার বিরুদ্ধে আপিল করে জামিন আবেদন করেন বিদিশা।
এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি এইচ এম মাসুম।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার ওই মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায়ের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিদিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সেই পরোয়ানার ভিত্তিতে মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।
আইন আদালত থেকে আরো পড়ুন