শিক্ষা

শাবিপ্রবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ০১:১৮

শাবিপ্রবি প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

‘খেলাধুলার উন্মাদনায় মেতে উঠুক ক্যাম্পাস’ এই স্লোগানকে সামনে রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। 

২২ টি দল নিয়ে শুরু হওয়া এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি ও নৃবিজ্ঞান বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়।  

এসময় টুর্নামেন্টের উদ্বোধেন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।

এসময় শাবিপ্রবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম উপস্থিত ছিলেন

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরো পড়ুন