সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা হত্যা ও গুরুতর আহত মামলায় শরীফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল আহমদকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোলাপগঞ্জ থানাধীন দুধের বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল আহমদ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামের মৃত ইস্কন্দর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দুলাল আহমদ গোলাপগঞ্জ মডেল থানার ২৮ আগস্ট ২০২৪ সালের একটি বৈষম্যবিরোধী হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া ৬ জানুয়ারি ২০২৫ সালে দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে গুরুতর আহত সংক্রান্ত আরেকটি মামলারও এজাহারনামীয় আসামি তিনি।
এ তথ্য নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ছবেদ আলী বলেন, গ্রেফতারকৃত দুলাল আহমদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন