ছবি সংগৃহীত :
ভারত ও বাংলাদেশের মধ্যে সাদা বলের সিরিজটি নানা জটিলতার মুখে পড়ে স্থগিতই হয়ে গিয়েছিল। তবে এই মাসের শুরুতে তামিম ইকবালের ভারত সফরের পর নতুন করে আলোচনায় বসছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের একটি সূত্র এএনআইকে জানিয়েছে, আগে প্রস্তাবিত সেপ্টেম্বরের সূচি এখনো অনিশ্চিত থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন বছরের শুরুতে একটি উইন্ডো চাইছে।
আগামী বছরের জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও ভারত সরকারের মধ্যে এই বিষয়ে এখনো আলোচনা চলছে।
মূলত, ২০২৫ সালের আগস্টে ভারতের বাংলাদেশ সফর করার কথা ছিল। কিন্তু পরে সিরিজটি ২০২৬ সালের সেপ্টেম্বরে পিছিয়ে দেওয়া হয়। এই বছরের জানুয়ারিতে বিসিবি জানিয়েছিল, ঢাকা ও চট্টগ্রামে ভারত তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। তবে এই সফর নিয়ে বিসিসিআই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।
জানুয়ারিতে বিসিবির এই সফর ঘোষণার পর দুই বোর্ডের সম্পর্ক আরও খারাপ হয়। কারণ কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দল থেকে বাংলাদেশের অলরাউন্ডার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।
এরপর পরিস্থিতি আরও জটিল হয় যখন আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবি সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের সহআয়োজনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল পাঠাবে না। তবে তামিম ইকবাল বিসিবির সভাপতি হওয়ার পর থেকে দুই বোর্ডের সম্পর্কে উন্নতির কিছু লক্ষণ দেখা যাচ্ছে।
খেলাধুলা থেকে আরো পড়ুন